Marketplace

zoom_in

বাগানবিলাস (বিদেশি ফুল গাছ)

€3,000.00
storefront Visit Sourav Nursery's Store
বাগানবিলাস গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লতাজাতীয় বৃক্ষ হিসেবে পরিচিত। এর বিস্তীর্ণ প্রসারণ, বৈচিত্র্যপূর্ণ রঙিন পাতা ফুলের চারপাশে বিদ্যমান থাকে। তিনটি পত্র-মঞ্জরীর মাঝখানে ফুটন্ত ফুলগুলো ছোট এবং সমান্তরাল প্রকৃতির হয়। বো্গেইনভিলিয়া গ্ল্যাব্রা প্রজাতির বাগানবিলাসে উজ্জ্বল রঙের কাগজের ন্যায় পাতা রয়েছে যা অস্পষ্ট ফুলের চতুর্দিকে ঘিরে থাকে। এ প্রজাতির গাছগুলো ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উচ্চতাবিশিষ্ট হয়। উষ্ণ আবহাওয়ায় বছরের অধিকাংশ সময় ফুলে সুশোভিত থাকে। এ প্রজাতির ফুলগুলো কাগজের ফুল নামে পরিচিত। পাতাগুলো বেগুনে, নীলচে, হলুদ অথবা গাঢ় লাল রঙের হয়ে থাকে। এক ইঞ্চি বা ততোধিক লম্বাকৃতির পাতা হয়। এক ধরনের বাগানবিলাস গাছ রয়েছে যারা সহায়ক গাছ কিংবা খুঁটিতে চড়ে কখনো কখনো একশত ফুট লম্বাও হতে পারে।

বো্গেইনভিলিয়া স্পেক্টাবিলিজ প্রজাতির বাগানবিলাসে অনেক ক্ষুদ্রাকৃতির পাতা থাকে। স্বাভাবিকভাবেই এর ফুলগুলোও ক্ষণস্থায়ী হয়।

কীট-পতঙ্গমুক্ত গাছ হিসেবে বাগানবিলাসের পরিচিতি রয়েছে। কখনো কখনো ক্ষতিকর পোকামাকড়, শামুক এবং গাছের উকুন হিসেবে পরিচিত এফিড কীট দ্বারা আক্রান্ত হতে পারে। কিছু লেপিডোপটেরা বর্গের হাইপারকোম্প স্ক্রিবোনিয়া প্রজাতির লার্ভা খাদ্য যোগানদানকারী বৃক্ষ হিসেবে বাগানবিলাসকে ব্যবহার করে।

অন্যান্য টক্সিকোডেনড্রোন প্রজাতির গাছের ন্যায় বাগানবিলাস গাছের বিষাক্ত রসের সংস্পর্শে চামড়ায় ফুসকুড়ির পরিবেশ সৃষ্টি করতে পারে।


সৌরভ নার্সারী
-------------------------------
আমাদের সার্ভিস সমূহঃ-
★শতভাগ প্রডাক্ট কোয়ালিটি নিশ্চয়তা।
★ক্যাশ অন ডেলিভারি তে পণ্য নেওয়ার সুযোগ।
★ফাস্ট ডেলিভারি।
★সার্বক্ষণিক কল সার্ভিস।
★পণ্যগুলো সরাসরি লাইভে ডেলিভারি দেওয়া হয়।
আমরা সারা বাংলাদেশে সুন্দরবন এবং জননী ও এস এ পরিবহনের মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি


For more:

WhatsApp/ Call: +8801729-030537
E-mail: [email protected]
Website: shoravnursery.com